KPI ও Sales Force Excellence

টিম তখনই ঠিক দিকে দৌড়ায় যখন সবাই জানে কোন সংখ্যা দিয়ে তাকে মাপা হবে। অনেক জায়গায় KPI থাকে, কিন্তু হিসাবটা এক এক জনের কাছে এক এক রকম — তখন মাস শেষে তর্ক হয়, কাজ হয় না।

কাদের জন্য

  • যাদের টিম বড় হচ্ছে, মুখে মুখে চালানো আর সম্ভব হচ্ছে না
  • যেখানে ইনসেনটিভের হিসাব নিয়ে প্রতি মাসে প্রশ্ন ওঠে
  • যারা SR-দের শুধু বিক্রি দিয়ে না, কাজের মান দিয়েও মাপতে চান

কী কী থাকে

KPI সেট

SR, TSO আর ম্যানেজার — প্রতি পদের জন্য আলাদা। কয়টা KPI আর কোনটার ওজন কত, একসাথে বসে ঠিক করি।

স্কোরকার্ড

প্রতি মাসে প্রত্যেকের স্কোর এক পাতায়। কে কোথায় দাঁড়িয়ে, নিজেই দেখতে পারে।

ইনসেনটিভ হিসাব

নিয়মটা লিখিত আর হিসাবটা স্বয়ংক্রিয়। একই ইনপুট দিলে সবসময় একই উত্তর আসে।

রিপোর্টিং ওয়ার্কফ্লো

কে কখন কী পাঠাবে আর কোথায় জমা হবে — যাতে ডেটা আসা মাঝপথে বন্ধ না হয়ে যায়।

আপনার কাছ থেকে যা লাগবে

  • এখনকার KPI বা টার্গেটের নিয়ম, যেটুকু আছে
  • পদের তালিকা আর কার কী দায়িত্ব
  • ইনসেনটিভের বর্তমান নিয়ম, যদি থাকে
  • গত কয়েক মাসের বিক্রি ও কার্যক্রমের ডেটা

কত সময় লাগে

সাধারণত তিন থেকে চার সপ্তাহ। প্রথমে এখনকার নিয়ম বুঝে নেওয়া, তারপর খসড়া, তারপর আপনার টিমের সাথে বসে চূড়ান্ত করা।

সাধারণ প্রশ্ন

আমাদের তো KPI আছেই।

তাহলে নতুন করে বানানোর দরকার নেই। যেটা আছে সেটা পরিষ্কার করা, হিসাব এক জায়গায় আনা আর সবার কাছে একই সংখ্যা পৌঁছানো — কাজটা সেটুকুই হতে পারে।

কতগুলো KPI রাখা ভালো?

প্রতি পদে চার থেকে ছয়টার বেশি হলে টিম আর মনে রাখে না। কম রেখে ঠিক জিনিসটা মাপা ভালো।

টিম মানতে চাইবে তো?

নিয়ম যদি বোঝা যায় আর হিসাব যদি সবসময় একই থাকে, আপত্তি অনেক কমে যায়। তাই খসড়াটা টিমকে দেখিয়ে নেওয়ার ধাপটা বাদ দিই না।

আপনার ডেটা নিয়ে একবার কথা বলি?

প্রথম ৩০ মিনিট ফ্রি, কোনো শর্ত নেই। আপনার এখনকার রিপোর্ট দেখে বলে দেব কী করা যায়।

ফ্রি ৩০ মিনিট আলাপ বুক করুন

সার্ভিস